ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে মিরান খাঁন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
সেখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাডাঙ্গী এলাকায় ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
নিহত যুবক একই ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। ওই যুবকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত চারটি মামলা রয়েছে।
নিহতরের পরিবারের দাবি, জাফরের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকার কারণে সে পালিয়ে বেড়াতেন। বৃহস্পতিবার রাতে গদাডাঙ্গী এলাকায় পালিয়ে মাছ শিকার করতে যান।
এ সময় স্থানীয় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে তাকে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে।
ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল এই প্রতিবেদককে বলেন, ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কে-বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments