আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২৫-এ প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলা ইংলিশ স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব এস এম হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জনাব সাজিদ তানভী শোভন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী জনাব জিয়াউল আহমেদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মারুফ হাসান।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষাজীবনের মূল ভিত্তি। এই স্তরে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও ভালো ফলাফলের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উৎসাহমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
উল্লেখ্য, সংবর্ধনা ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments