বুলবুল আহমেদ: নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার ৬ষ্ট শ্রেণির এক স্কুল শিক্ষার্থী অপহরণ, গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুম করার দায়ে তিন যুববকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় দন্ডপ্রাপ্ত সকলকে ৬০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন । বিচারক রায় ঘোষণা সময় আদালতে দন্ডপ্রাপ্ত সকলেই অনুপস্থিত ছিল। দন্ডপ্রাপ্তরা হলেন, নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকার নুর ইসলামের ছেলে সেলিম হোসেন, আলতাফ হোসেনের ছেলে শরিফুল ইসলাম শরিফ ও আরশেদ আলীর ছেলে মনির হোসেন। আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলার এজাহার সুত্রে জানান, ২০১৬ সালের ২৯ মে সন্ধ্যায় ওই শিশু শিক্ষার্থী জরুরী কাজে বাড়ী থেকে বের হলে সেলিম হোসেন ও তার সহযোগিরা শিক্ষার্থীকে অপহরণ করে একটি মাইক্রো বাসে তুলে নিয়ে চলে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষার্থীর পরিবার থেকে সেলিম হোসেন সহ অন্যান্যদের পরিবারের সদস্যদের জানালে তারা কোন সহযোগিতা না করে হুমকি ধামকি দেয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে ৪ জনের নাম সহ অজ্ঞাত ২/৩ জনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ ৮ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে অভিযুক্তদের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক। জরিমানার অর্থ ভিকটিমের পরিবার পাবে বলে রায়ে উল্লেখ করা হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments