স্টাফ রিপোর্টার: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ করেছে। গতকাল মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে রোডম্যাপটি প্রকাশ করা হয়। এতে চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় গত ২৯ মে জেদ্দায় আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজের সময়সূচি ঘোষণা করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে তার হাতে রোডম্যাপ হস্তান্তর করেন।
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে, ০৯ জিলহজ্ব ১৪৪৮ হিজরি ২০২৭ সালের হজ অনুষ্ঠিত হবে। এছাড়া এবছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি সৌদি প্রান্তের খরচের অর্থ স্থানান্তর করা যাবে।
রোডম্যাপে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ২৯ জুলাই থেকে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবার চুক্তি সম্পন্ন করতে হবে। ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭ এর মধ্যে হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে। পাশাপাশি চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন শেষ করতে হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments