জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। যুব র্যালীটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রক্ষিণ করে উপজেল পরিষদ মিলনায়তনে এসে মিলিত হয়। যুব দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ
চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-উপজেলা যুব উন্নয়ন অফিসার এছমত আরা বেগম। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকোনুজ্জামান, সমাজ সেবা কর্মকতা আবুল হোসেন মিয়াসহ যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহনকারী যুবকও যুবা মহিলা। আলোচনা
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন-মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক, তাই যুবদের কর্মসংস্থান ও উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন আমরা সকলেই যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবতায়ন করে নিজের এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করি। অনুষ্ঠান শেষে ১৬জন যুবাদের মাঝে ৬ লক্ষ ৯০ হাজার টাকার ঋনের চেক ও ৩০জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments