গঠনমূলক ভূমিকার আশ্বাস
স্টাফ রিপোর্টার: আজ রবিবার ৭ জুন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি-সহ বিরোধীদলের অন্যান্য সংসদ সদস্যরা।
বৈঠকে বাজেট অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। অধিবেশনে বিভিন্ন ইস্যুতে বিরোধীদলের করণীয় এবং সংসদে আলোচনার বিষয়বস্তু নিয়ে মতবিনিময় করেন সংসদ সদস্যরা।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে আজ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
বৈঠক সূত্র জানায়, আসন্ন বাজেট অধিবেশনে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিরোধীদল সংসদে সক্রিয় ভূমিকা রাখবে। জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় প্রস্তাব ও সুপারিশ তুলে ধরার বিষয়েও আলোচনা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments