রাসিক প্রশাসকের সাথে অনলাইন সাংবাদিক ফোরামের মতবিনিময়

প্রকাশ : 05 Oct 2026
রাসিক প্রশাসকের সাথে অনলাইন সাংবাদিক ফোরামের মতবিনিময়


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।


রবিবার দুপুরে নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। রাসিক প্রশাসকও নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের উন্নয়ন, নাগরিক সেবা এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, সহ-সভাপতি পাভেল ইসলাম মিমুল, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বানী ইসরাইল হিটলার, সহ-সাংগঠনিক সম্পাদক এনসার আলী খান, দপ্তর সম্পাদক তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক ওমর আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা সুলতানা রোজিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পর্কিত খবর

;