রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা এক সন্তানের জননী ঝুমুর খানম সেতু (২৭)।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত ঝুমুর খানম সেতু বরিশালের গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী। তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে সামাজিকভাবে শাহারিয়ার সঙ্গে ঝুমুরের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১১টার দিকে ঝুমুর বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ঝুমুরের বাবা করিম খান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী শাহারিয়া, তার মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন, রিয়া ও নাজমিনের স্বামী সাইদুল হাওলাদারের প্ররোচনায় ঝুমুরকে মানসিক নির্যাতন করা হতো। বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, বরযাত্রী কম আনা এবং দেখতে সুন্দরী না হওয়ার অজুহাতে নির্যাতন করা হতো বলে তার দাবি। এর মধ্যে শাহারিয়া কর্মসূত্রে কুয়েত যান। এক পর্যায়ে ঝুমুরকে তার মেয়েসহ স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকছিলেন।
করিম খান জানান, ঘটনার দিন রাতে শাহারিয়া ভিডিও কল দিয়ে ঝুমুরকে গালিগালাজ করেন এবং বিষপান করে মরে যাওয়ার কথা বলেন। মানসিক নির্যাতন সইতে না পেরে পরিবারের অজান্তে ঝুমুর বিষপান করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত শাহারিয়ার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, কয়েক মাস আগে ঝুমুরের ২০ বছর বয়সী একমাত্র ভাই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ভাইয়ের শোক কাটিয়ে উঠতে না উঠতেই ঝুমুরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।রবিবার দুপুরে ...
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ ও আহমাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেটকে ঘিরে বিভিন্ন মহলের অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতার অভিযোগ তুলে এর ব্যাখ্যা দিয়েছেন এস্টেটের মোতওয়াল্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ভালো চাকরির আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের সালথা, নগরকান্দা ও বোয়ালমারী উপজেলার ২৪ তরুণ। ২০২৩ সালে লিবিয়ায় যাওয়ার পর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজ ...
রাহাদ সুমন, বরগুনা থেকে: বরগুনায় কথিত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার কালবেলার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।রবিবার (৪ অক্টোবর) বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদা ...
সব মন্তব্য
No Comments