সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলা আইনজীবি সহকারি সমিতির ৫ম বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন সফল আইনজীবি সহকারী ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন। শনিবার (২১ অক্টোবর) ঢাকা পল্টন টাওয়ার ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ ক্রেস্ট তুলে দেওয়া হয়। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আতাউল্লাহ্ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী ও ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডি আইজি বীর মুক্তিযোদ্ধা কবি আনোয়ার হোসেন।
মো. ফরিদ উদ্দিন নাটোরের সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লার মৃত আলীমুদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক, চকসিংড়া দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি ও চকসিংড়া ছাত্র-যুব সংঘের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments