স্টাফ রিপোর্টার: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সরকার কোনো ধরনের মব জাস্টিসের পক্ষে নয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে।
উপদেষ্টা আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে চাইনিজ বুক হাউজের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
চীনের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে ফারুকী বলেন, আগামী বছরে অন্তত ১০টি বই অনুবাদ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাঁচটি চীনা ক্লাসিক বই বাংলায় এবং পাঁচটি বাংলা ক্লাসিক বই চীনা ভাষায় অনুবাদ হবে। প্রাথমিকভাবে ১০টি বই অনুবাদ করা হলেও ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা সেবা দিতে চীন সহযোগিতা করতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের সময় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। এরই মধ্যে কুনমিং ও ইয়ানমান প্রদেশের তিনটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে, যেখানে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাবে। তিনি আরো বলেন, পরবর্তী ধাপে বাংলাদেশ সরকার ও ভ্রমণ সংস্থাগুলোর মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণের প্যাকেজ চালু করা হবে। আশা করা হচ্ছে, মে-জুনের মধ্যে বাংলাদেশি রোগীরা কুনমিং শহরের তিনটি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। এজন্য উভয় দেশ একসঙ্গে কাজ করছে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, আমরা সাহিত্য ছাড়াও সংস্কৃতির আরো অন্যান্য ক্ষেত্রে চীনের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা কীভাবে বিস্তৃত করা যায় সেটা নিয়ে কাজ করছি এবং অচিরেই একটা আপডেট আপনারা পাবেন যেটি সিনেমাপ্রেমীদের আনন্দিত করবে।
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ যে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তা নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে জ্বালানির প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments