স্টাফ রিপোর্টার: রাজধানীর মৌচাক আনারকলি মার্কেট এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনের গলিতে হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। গত বছর সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন। ওই ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি স্থানীয় বিবাদের সালিশ করতে সোমবার রাতে আনারকলি মার্কেট এলাকায় যান বিল্লাল। সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ১০-১২ জনের একটি দল তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারীরা বিল্লালের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে।
রমনা থানা পুলিশ জানায়, খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে রমনা থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments