তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

প্রকাশ : 10 Jun 2024
তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ডেস্ক রিপোর্ট:  মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে। লঘুচাপের

বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে আরও জানান,  রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, , পাবনা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক হচ্ছে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি. । আজ সকাল ০৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল  ৯৪%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৪৬ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১০ মিনিট।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের  শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। 

সম্পর্কিত খবর

;