আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ভারত শাসিত কাশ্মীর এবং পাঞ্জাবের তিনটি সামরিক স্থাপনায় ড্রােন হামলা চালিয়েছে। ভারতের সেনা বাহিনী এই দাবি নাচক করেছে পাকিস্তান। সংবাদসংস্থা বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভারতে সেনা বাহিনী বরাতে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ড্রােন হামলা চালিয়েছে।
তবে পাকিস্তানে প্রতিরক্ষা মন্ত্রী দাবি নাচক করে বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে কোন হামলার দায় তার দেশের নয়।
ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে লিখছে, ওই 'হামলা'র ফলে তাদের কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবী করেছে , জম্মু, পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাটির ওপরে পাকিস্তানের দিক থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল । এইসব হামলা রুখে দেওয়া হয়েছে। কোন জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।
চন্ডীগড় শহরের প্রশাসন বলেছে, বিমান হামলার সংকেত দিতে সাইরেন বাজানো হলে ভারতের বেশ কয়েকটি শহর ব্ল্যাক আউট করে দেওয়া হয়।
এঘটনার পর পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, রাজস্থান এবং হিমাচল প্রদেমের ২৪টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতে চলমান আইপিএল টুর্নামেন্টের বৃহস্পতিবার রাতে হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।
ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার এই ম্যাচটি ১০ ওভার ১ বল খেলা হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই রাষ্ট্রের মধ্যে চড়ম উত্তেজনা চলছিল। ২৪ এপ্রিল দিবাগত রাতে প্রথমবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। যা টানা অব্যাহত ছিল। তবে কোন পক্ষের হতাহতের ঘটনা ঘটেনি।
এমন টানটান পরিস্থিতিতে মধ্যে মঙ্গলবার ৬ মে মধ্য রাতে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় হতাহতের ঘটনা ঘটে। এত এপর্যন্ত সর্বশেষ পাকিস্তানে ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরপর বারতের সীমান্তে পাকিস্তান পাল্টা হামলা চালালে ভারতে ১৩ জন নিহত হয়। এর মধ্যে একজন ভারতীয় সেনা সদস্য রয়েছে। আহত হয়েছে অন্ত ৪৩ জন।
দুই দেশের তথ্য মতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। আর আহত হয়েছে শতাধিক।
ভারত গণমাধ্যমকে ব্রিফিংয়ে জানিয়েছে, ৬ মে মধ্যরাতে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী বেছে বেছে কেবল সন্ত্রাসবাদীদের ঘাটিতে এ হামলা চালােনো কথা জানিয়েছে । এই রকম ৯টি ঘাটিতে হামলা চালানো কথা স্বীকার করছে ভারত।
ভারত হামলার প্রসঙ্গে বলেন, কোন সামরিক ঘাটিতে আক্রমণ করা হয়নি। এই হামলার নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। কতলি, আহমদপুর, শারকিয়া, মুজাফ্ফরবাদ, মুরিদকে, ফয়সলাবাদ, ভাওয়ালপুরে এ হামলা করা হয়েছে।
পাকিস্তান এই হামলাকে 'কাপুরুষোচিত' ক্ষেপণাস্ত্র হামলা বলে অভিযোগ করেছে। হামলার সময় ৫টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। সন্ত্রাসবাদীদের মদত ও নিজেদের মাটি ব্যবহার করতে দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার, ৯ জুন স্থানীয় সময় ভোরে হরমুজগান ও কেরমান প্রদেশের সীমান্তবর্তী সারগাজ এলাকার কাছে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে ...
আন্তর্জাতিক ডেস্ক: এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার জেরে ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ ...
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে সোমবার সকালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর ...
সব মন্তব্য
No Comments