ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।
এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার লালন শাহ সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী(হেলপার) ছিলেন।
ভেড়ামারা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ তুহিন হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহত ২ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এস আই তুহিন হোসেন বলেন, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে ভেড়ামারা গামী একটি ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments