১১ দলীয় ঐক্যের সমাবেশ
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাহ হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমেদ আলী কাসেমী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্মূলের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নিজেই নির্মূল হয়ে গেছে। জামায়াতে ইসলামী কারো রক্তচক্ষুকে ভয় পায় না এবং এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে। তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে বিচারের আশ্বাস দিয়ে ক্ষমতায় গিয়ে সুর পাল্টে ফেলেছে। জুলাইয়ের চেতনা বিচার ও সংস্কার উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে সেই পথ থেকে সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয়, তাই করা হবে। তিনি আওয়ামী লীগের দ্বারা সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে বিদায়ের পথ বেছে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও এখনো একটি হত্যাকাণ্ডের বিচারও সম্পন্ন করতে না পারা চরম উদ্বেগের। এজন্য চিফ প্রসিকিউটরকে পদত্যাগের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে আগাগোড়া ভারতীয় পার্টি আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হলে এই সরকার ৫ বছর সম্পন্ন করতে পারবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের চেতনা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের আবির্ভাব হবে না। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের বিচার করতে না পারে তবে বিএনপিকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জুলাই উপেক্ষা করে পার পাওয়া যাবে না।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কেন হয়েছে বিএনপি সেটি ভুলে গেছে। বিচার করতে যদি ভয় লাগে তবে ক্ষমতা গ্রহণ করলেন কেন? তিনি জুলাই জাদুঘর উন্মুক্ত করার দাবি জানান।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজ রহমান ইরান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে কোথাও রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাহ হোসেন মিয়াজী বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত না করলে বিএনপি সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বিশেষ বিচার ট্রাইব্যুনাল গঠন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, যেই সরকারের কাছে নিজ দলের নেতাকর্মী নিরাপদ নয়, সেই সরকারের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। রাজপথেই সমাধান খুঁজে নিতে হবে। এজন্য আমীরে জামায়াতের ঘোষণায় আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে তিনি দেশবাসীকে আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
সব মন্তব্য
No Comments