স্টাফ রিপোর্টার: গতকাল ৪ অক্টোবর ২০২৬ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র/ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মোঃ সজিব হোসেন মৃত্যুবরণ করেন। নিহত সজিব হোসেন কুমিল্লা জেলার অধিবাসী ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। মন্ত্রণালয় মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে মৃতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সাথে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে। তাঁর মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয় করছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় এক ব্যক্তিকে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতার বাধায় তা ব্যর্থ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে ওই ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।সোমবার (২ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ীর ছেলে শিহাব উদ্দিন মালেক সাগর (৩৬) এর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তাকে হানি ট্র্যাপে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের নরউইচ শহরে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের আসন্ন নির্বাচন উপলক্ষে গুলজার-কুদ্দুছ-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নরউইচের স ...
সব মন্তব্য
No Comments