প্রতাপ হোড়,সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা: কামরুজ্জামানের বিদায়ে এক ব্যতিক্রমী প্রতিবাদের অংশ হিসেবে মানববন্ধন ও কালো পাতাকা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ হোসেন।
সাতক্ষীরাবাসীর ব্যানারে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রভাষক আমিনুর রহমান, জিল্লুর রহমান, ডা: প্রকাশ প্রমুখ। বক্তারা বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস সার্জেন্ট ড্যাব নেতা ডাঃ এএইচএমএস কামরুজ্জামান ক্রয় কমিটির মাধ্যমে হাতিল ফার্ণিচার কোম্পানীর সঙ্গে গোপন চুক্তি মাফিক মেডিকেল কলেজের ৫০ লাখ টাকার ল্যাব যন্ত্রপাতি, এসি মেশিন ও আসবাবপত্র কিনে ওই অধ্যক্ষ চলে যাওয়ার পর ইনটেক অবস্থায় অন্যত্র বিক্রি করেন ডাঃ কামরুজ্জ্ামান। এ ছাড়া ওই হাতিল কোম্পানীর কাছ থেকে কমিশন বাবদ তিনি লুটেছেন বহু টাকা। এমন একজন দূর্ণীতিবাজ ডাঃ কামরুজ্জামানের অবসরে যাওয়া নিয়ে মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শামছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে মেডিকেল কলেজের এক্সাম হলে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বহু টাকা খরচ করে রাজকীয় কায়দায় বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসুচির সাথে কালো পতাকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে ওই দুর্নীতিবাজ ডা: কামরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments