অপারেশন ডেভিল হান্ট: আরও ৫০৬ জন আটক

প্রকাশ : 18 Feb 2025
অপারেশন ডেভিল হান্ট: আরও ৫০৬ জন আটক

স্টাফ রিপোর্টার: অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ২৪ ঘন্টায় সারাদেশে আরও ৫০৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খনা বাহিনী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

ডেভিল হান্ট পরিচালনায় এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৮৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী।

সম্পর্কিত খবর

;