সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়।
আজ বুধবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় বারইপাড়া এলাকায় তানজিলা টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে,ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানায়, কারখানাটির ফিনিশিং ফ্লোরের স্ট্যান্ডার মেশিনে বার্ন হয়ে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় ৫ জন আহত হয়েছে। এদের দুজনের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments