মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ মে সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বওে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অধিবেশনে বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ৮৬ টাকা আয়, ৩ কোটি ১৭ লাখ ৯৭ হাজার ৫’শ ৮৬ টাকা ব্যয় ও ১ লাখ ৯ হাজার ৫ শো হাজার টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন।
সোমবার সকাল ১১টায় উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। বাজেট সভায় বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাস, বাজুয়া সুরেন্দ্র নাথ কলেজের সাবেক অধ্যক্ষ ঠাকুর দাশ হালদার প্রমূখ। ইউনিয়নের যোগাযোগ, অসহায় ও গরিব মানুষকে সামাজিক সুরক্ষা সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, ক্রীড়া সংস্কৃতি, স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বৃক্ষরোপন, মানব সম্পদ উন্নয়ন, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতাকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেট সভা পরিচালনা করেন ২ নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব কুমার হালদার। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পরিষদের বর্তমান ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উম্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। বাজেট সভায় চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন এটি আমার দ্বিতীয় বাজেট ঘোষণা। প্রতি বছর বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করি।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments