আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) সিবিএস নিউজের একজন প্রতিবেদকের পোস্ট করা মন্তব্য অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইরানের সাথে পারমাণবিক সমস্যার " প্রকৃত সমাধান" চান।
সিবিএস নিউজের উক্ত প্রতিবেদকের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন - তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বা মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে পাঠানোর কথা ভাবছেন, কারণ ইসরায়েল-ইরান বিমান যুদ্ধ টানা পঞ্চম দিনের জন্য তীব্র হয়ে উঠেছে।
সোমবার কানাডা থেকে মধ্যরাতে রওনা হওয়ার সময় তিনি এই মন্তব্য করেন, যেখানে তিনি সাতটি দেশের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন ।
উল্লেখ্য সিবিএস নিউজের উক্ত সাংবাদিক ট্রাম্পের সঙ্গে একই উড়োজাহাজে (এয়ার ফোর্স ওয়ান) করে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। জি-৭ সম্মেলনে অংশ নিতে কানাডায় গিয়েছিলেন ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments