বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গত ১৩ মার্চ ২০২৪ তারিখ, বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রানলয় কর্তৃক জারিকৃত (এস.আর.ও নং-৪৭-আইন/২০২৪) একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢা.বি. কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মোতালেব এবং সঞ্চালনা করেন ঢা.বি. কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য-সচিব ও ঢা.বি. ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: মোবারক হোসেন। বিক্ষোভ মিছিলে প্লাকার্ড সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঢা.বি. ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান মিজি, ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া; কারিগরী কর্মচারী সমিতির সভাপতি মো: নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: শামসুল আলম বাদল; কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সভাপতি মোঃ ছারোয়ার মোর্শেদ, লিখিত বক্তব্য পাঠ করেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন কর্মচারী সমিতির সোহেল রানা, অফিসার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মোজাম্মেল হক, মো. কামরুল ইসলাম, মো. মুসলিম মিঞা, মো. রফিকুল ইসলাম সুজন, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন এই প্রজ্ঞাপন কার্যকর হলে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ চরম বৈষম্যে ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন। একই বেতন স্কেলের আওতাধীন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভিন্ন নীতি সংবিধানের মূল চেতনার সঙ্গেও সাংঘর্ষিক। এছাড়া স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গবেষণা প্রতিষ্ঠানসমূহকে স্বায়ত্বশাসন প্রদান করে শিক্ষা ও গবেষণাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন; এরই ধারাবাহিকতায় আরো স্বায়ত্বশাষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেন। এই প্রজ্ঞাপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাদর্শনের প্রতি চরম অবমাননা প্রদর্শন এবং ১৯৭৩ এর আদেশ অমান্য করা হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ মনে করে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এই বৈষম্যমূলক পদক্ষেপের ফলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে ব্যাহত হবে। কেননা, এর ফলে মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে চাকুরিতে আসতে আগ্রহী হবে না। এই প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সরকারের মুখোমুখি দাঁড় করানোর দুরভিসন্ধি রয়েছে কিনা সেটাও ভেবে দেখা দরকার। যে মূহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চর্তুথবার ক্ষমতায় এসে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অবশিষ্ট কাজ সম্পন্ন করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমাজ এই উন্নয়ন যাত্রায় বিপুল উৎসাহ নিয়ে পেশাগত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ রয়েছেন, ঠিক সেই মূহুর্তে বিদ্যমান সুবিধা থেকে বঞ্চিত করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পথে ঠেলে দেওয়ার পুরনো কৌশল শুরু হয়েছে বলে আমরা মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ অনতিবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমাজের মধ্যে সৃষ্ট হতাশা ও অসন্তোষ লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে।
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া- ...
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
সব মন্তব্য
No Comments