ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বুধবার সকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের বিভিন্ন সমস্যা ও সমাধানের সুপারশি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি রেস্টুরেন্টে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহযোগীতায় সিনিয়র রাজনৈতিক ফেলো ৮ম ব্যাচের আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন। সিনিয়র ফেলোশিপ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করে আলোচনা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, স্থানীয় ও জনসম্পৃক্ত সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ মামুন। এসময় আরো উপস্থিহত ছিলেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের সহ-সভাপতি আবু কাউছার খান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের সহ-সভাপতি মো.মনির হোসেন প্রমুখ।
দলীয় আলোচনায় প্রাপ্ত বিষয় নিয়ে দল ভিত্তিক ৪টি দল প্ল্যানারী উপস্থাপন করেন। কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments