বিশেষ প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারনা আজ শেষ হয়েছে।আগামী ২৫ মে বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য গাজীপুরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।সুষ্ঠ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।আজ নির্বাচনী প্রচারণার শেষ দিনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ছিল মুখরিত।
মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মিডিয়ার দায়িত্বে থাকা রেজাউল ইসলাম জানান, আজ রাত ১২টার পর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা প্রচার প্রচারণা করতে পারবেন না। যদি কেউ করেন তবে নির্বাচনের আচরণবিধি অমান্য করা হবে। যারা করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২৫ মে বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মেয়র, সাধারণ আসনে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়েছেন। নির্বাচনে জয়ী হতে মরিয়া তারা। শেষ দিন হওয়ায় প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৮জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ১৫ নম্বর ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সাল আহমেদ সরকার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের ৪৮০টি ভোট কেন্দ্র তিন হাজার ৪৯৭টি ভোট কক্ষ থাকবে। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন এবং হিজড়া ভোটার ১৮ জন। এ নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনায় আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান (নৌকা)। এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টির মো. রাজু আহমেদ (গোলাপ ফুল), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), শাহনুর ইসলাম সরকার (হাতি), হারুন অর রশীদ (ঘোড়া)।
রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ২৫ মে বৃহস্পতিবার সকাল থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments