উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরেগুঠিয়া ইউনিয়ন বিএনপির অফিস পুড়িয়ে দেয়ার মামলায় কৃষক ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন। এর আগে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লাভলু হোসেন।
গ্রেপ্তার দুইজন হলেন-গুঠিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি সায়েম মোল্লা ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক দুলাল খান।
উজিরপুর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর গুঠিয়া বন্দরের প্রধান সড়কের পাশে বিএনপি অফিস পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার বিএনপি নেতা বাদী হয়ে মামলা করেন। মামলার পর অভিযান করে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা বরাতে ওসি বলেন, ঘটনার দিন বিকেলে আসামীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমতে আতংক সৃষ্টি করে পেট্রোল ছিটিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের অগ্নিসংযোগ করা হয়। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (৩০ জুন) দ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী ন ...
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সব মন্তব্য
No Comments