সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সারাদেশের ন্যায় জামালপুরেও রথযাত্রা উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে জামালপুরের বিভিন্ন এলাকা থেকে রথযাত্রা বের হয়। এবার জামালপুর শহরের বিভিন্ন এলাকা থেকে ছয়টি রথযাত্রা বের হয়। শহরের পালপাড়া থেকে দুটি,বসাকপাড়া,বোষপাড়া,বজ্রাপুর মালগুদাম ও দয়াময়ী মন্দির থেকে একটি করে রথযাত্রা বের হয়।
বিভিন্ন এলাকা থেকে রথগুলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী চত্বরে এসে রথযাত্রা সমাপ্ত হয়। রথযাত্রায় জামালপুরের সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন পেশার মানুষ ও নারীরা উপস্থিত থেকে রথ টানতে টানতে আনন্দ- উল্লাস ও কির্তন গাইতে গাইতে শহর প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে এসে সমাপ্ত করে।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
আগামী ২৭ জুন মঙ্গলবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎস রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্ত হবে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
সব মন্তব্য
No Comments