ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি নির্বাচন শেষে তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানান, দেশের স্বার্থে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত, তবে ক্ষমতার ধারাবাহিকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
রাষ্ট্রপতি বলেন, নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে আমি আমার পদ তেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের সেবা করার সুযোগ পাওয়াটা আমার জীবনের বড় সম্মান।
সরকার ও রাজনৈতিক মহলে তাঁর এই ঘোষণাকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতির এই পদক্ষেপ রাজনৈতিক স্থিতিশীলতা ও ক্ষমতার শান্তিপূর্ণ উত্তরণের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে এখনও সরকার বা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশেষ প্রতিনিধি: ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭। স্থানীয ...
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
সব মন্তব্য
No Comments