মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের আয়োজনে দোয়া ও ইফতার-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে এ ইফতার-মাহফিল অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের অর্থ বিষয়ক সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ও জিয়াউর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঠাকুরগাঁও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আব্দুল মজিদ আপেল বলেন- রমজান মাস তাকওয়া অর্জনের মাস। সাংবাদিকদের কাজের সঙ্গে তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন সাংবাদিককে সত্যের পথে থাকতে হয়। আর এগুলো অর্জন করতে হলে রমজানের চেয়ে ভালো সময় আর হয় না। আমি আশা করি সাংবাদিকরা রমজানের শিক্ষা নিয়ে নিজেদের কর্ম পরিচালনা করবেন।
অনুষ্ঠানে জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, জেলা আ'লীগের ত্রান-বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম স্বপন ও জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ সকল বিশেষ অতিথিগণ বলেন, সাংবাদিকদের সত্যবাদী হতে হবে। বস্তুনিষ্ঠতার জায়গা থেকে যা সত্য তা প্রচার করা খুবই জরুরি। অদৃশ্য এক ভয়ের কারণে সাংবাদিকরা সব সত্য প্রকাশ করতে পারছেন না। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রত্যয় গ্রহণ করতে হবে। সংবাদপত্র জাতির দর্পণ। এ দর্পণকে আড়াল করার জন্য দৃশ্যমান এক শক্তি কাজ করছে। সাংবাদিকরা সব ভয়ভীতি দূর করে সংবাদ লিখে যাবে এটাই প্রত্যাশা। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। আপনারা সর্বদা সত্যের পথে অবস্থান করবেন এটাই প্রত্যাশা। সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা যেমন তুলে ধরেন, তেমনি সাফল্যও যেন তুলে ধরেন তাদের লেখনিতে। ভবিষ্যতেও আশাকরি এ কার্যক্রম অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ট্রাস্টের উপদেষ্টা ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, অধ্যাপক দেলোয়ার হোসেন, ট্রাস্টের পরিচালক আলোরকন্ঠ পত্রিকার সম্পাদক রবিউল ইসলাম রুবেল, মহশীন আলী, রুবেল রানা, ট্রাস্টের সাধারন সম্পাদক রেদওয়ানুল হক মিলন, প্রবীণ সাংবাদিক নেতা সৈয়দ আব্দুল করিম প্রমুখ। পরবর্তীতে ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
সব মন্তব্য
No Comments