কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলার সহ এক জেলের মৃতদেহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জোয়ারের সময় ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছে জামাতা মোহাম্মদ সাগর। মৃত ইদ্রিস উপজেলার পশ্চিম মধুখালী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে সহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে গত ১ আগষ্ট নজরুল ইসলাম নামের এক জেলের লাশ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ওই ঘটনায় এখনও নিখোজ রয়েছে ৩ জেলে।
জেলে সোহেল জানান, ট্রলারটি ভেসে আসতে দেখার পর স্থানীয়রা পুলিশ খবর দেয়। জোয়ারের সময় ঢেউয়ের তাÐবে ট্রলারটি কাত হয়ে গেলে মৃতদেহটি বাইরে বেরিয়ে আসে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, মৃতদেহ সহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
সব মন্তব্য
No Comments