কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মিত পাঠদান ও শিক্ষকদের র্কমক্ষেত্রে উদাসীনতায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এনিয়ে ক্ষোভ বিরাজ করছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। রোববার সকাল ১১ টায় সরজমিনে গিয়ে দেখা যায় মাত্র একজন শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান। কিছুক্ষণ পর আসেন আরও একজন শিক্ষিকা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বাকি শিক্ষকদের পাওয়া যায়নি। শ্রেণীকক্ষে খেলা করছে ছোট ছোট বাচ্চারা। এসময় অনিয়মিত ক্লাসসহ নানা অভিযোগের কথা জানান শিক্ষার্থীরা ।
এদিকে বিভিন্ন অজুহাত দিয়ে বিদ্যালয়ে দেরিতে আসার কথা জানান উপস্থিত শিক্ষিকারা।
এছাড়া আব্দুর রহমান নামে বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। গত ২০ জুলাই রাত ৮টা ২০ মিনিটে দ্বিতীয় প্রান্তিক পরিক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য আসে প্রতিবেদকের হাতে।
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লিপি আক্তারের কাছে জানতে চাইলে তিনি সংবাদটি প্রচার করতে নিষেধ করেন।
দোহার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ঝনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু সমস্যা ছিলো এটি সমাধান করা হয়েছে। নতুনকরে কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments