আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনা সদস্যের মধ্যে ফের গোলোগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে দ্বিতীয দিনের মতো গোলাগুলির ঘটনার খবর দিয়েছেন ভারতীয় সেনা বাহিনী ।
ভারতীয় সেনা বাহিনী দাবি করেছে, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) বিভিন্ন পয়েন্টে পাকিস্তান বাহিনীর সেনা চৌকি থেকে 'উপকানিমূলকভাবে' হালকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনা বাহিনী।
এরআগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনার খবর দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এসডিটিভি।
পাকিস্তানি সেনা ভারতীয় বাহিনীর নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ার পর ভারতের সেনা বাহিনী পাল্টা জবাব দিয়েছেন বলে জানায় ভারতের সানা সূত্র।
সেনা সূত্রে জানাগেছে, ভারতের নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে 'কার্যকরভাবে জবাব দিয়েছে; এতে কেউ হতাহত হয়নি। পাকিস্তানের বাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি চোড়ে।
গত ২২ এপ্রিল বেকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। হামলার পর থেকে ভারত পাকিস্তানকে দোষারোপ করে আসছে। অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। এর মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments