জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে সিইসি
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে এ তারিখ ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির দেওয়া ভাষনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।
একই দিন গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন।
তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন। যাচাই ও বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ ২০ জানুয়ারি। প্রার্থীরা আপিল করতে পারবে ১১ জানুয়ারি। এবং প্রার্থী নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি। এবং একই দিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার-প্রচারণা চলবে।
ভাষণে সিইসি আশা করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে। দেশ-বিদেশে এর গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হবে। জনগণের স্বতঃস্ফর্ত অংশগ্রহণে গণতন্ত্র আরও সুসংহত হবে।
বিশেষ প্রতিনিধি: ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭। স্থানীয ...
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
সব মন্তব্য
No Comments