আন্তর্জাতিক ডেস্ক: সুদানের মধ্য ডারফুরের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে পুরো একটি গ্রাম নিশ্চিহৃ হয়ে গেছে। ৩১ আগষ্ট টারাসিন নামের এই গ্রামর আকস্মিক ভূমিধসে এঘটনা ঘটে। এতে এক ব্যক্তি ব্যতিত এক হাজারের বেশী মানুষ মারা গেছে।
স্থানীয় গণমাধ্যমে পাওয়া গেছে, প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক পাহাড় ধসে পুরো গ্রামটি মুহূর্তেই মাটি চাপা পড়ে যায়। ধ্বংসস্তুপের নীচে আটকা পড়া মানুষেরর মরদেহ উদ্ধারে অভিযান চলছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, গ্রামটির কোন ঘরবাড়ি বা বসতি অক্ষত নেই।
স্থানীয় বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট ওই এলাকা নিয়ন্ত্রণ করেন। তারা জানিয়েছে এই বিপর্যয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক ট্রাজেডি। সংগঠনটি জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে দ্রুত সহায়তা পাঠানোর আহবান জানিয়েছেন।
মানবিক সংস্থাগুলো বলেছে, ভূমিধসে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজ ও আন্তর্জাতিক সহায়তা ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments