স্টাফ রিপোটার: কারানির্যাতিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান, সদস্য আলী আকবর আলী, হাজী মোঃ ইউসুফ, আহসান উল্লাহ চৌধুরী হাসান, মোজাম্মেল হক সেলিম, এল রহমান, আলাউদ্দিন সরকার টিপু, মাহাবুব আলম মন্টু, আবুল হোসেন আব্দুল, এ বি এম এ রাজ্জাক, জিয়াউর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের ৬২০টি ইউনিট বিএনপির কারানির্যাতিত নেতৃবৃন্দ জেলখানায় তাদের দুঃসহ যন্ত্রণা ও কষ্টের কথা তুলে ধরেন। আমিনুল হক তাদের বক্তব্য ধৈর্য্যের সাথে শুনেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারানির্যাতিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল হক কারানির্যাতিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ৭ জানুয়ারী প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জোরালোভাবে দমন-পীড়ণ শুরু করেছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং তাদেরকে কারান্তরীণ করা দখলদার ডামি সরকারের দৈনন্দিন কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা কারাগারে থেকে অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়েছেন এবং যারা এখনও কারাগারে দুঃখ-কষ্টের মধ্যে দিনযাপন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ধৈর্য্য ধারণ করুন, এই গণবিরোধী ফ্যাসিষ্ট সরকার আর বেশীদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের মসনদ তাসের ঘরের মতো ধ্বংস হয়ে যাবে।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
সব মন্তব্য
No Comments