পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণকবর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।
শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর মির্জাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোহন আরাফাত রিপন (২১), এবং নতুন বুধপাড়া এলাকার হাসানের ছেলে হাসিব তন্ময় (১৯)।
মামলার এজহারে উল্লেখ রয়েছে,২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের গনকবর এলাকার বাগানে বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তখন আসামিরা সেখানে আসেন এবং শিক্ষার্থীদের থেকে ফোন ও মানিব্যাক ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন ভুক্তভোগী শিক্ষার্থীরা চিৎকার করলে ক্যাম্পাসের টহলরত পুলিশ ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্তদের আটক করেন। রাতে নগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী তানভীর আহম্মেদ বাদী হয়ে মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়।
থানার ওসি শেখ মোবারক পারভেজ বলেন,ছিনতাইয়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments