স্টাফ রিপোর্টার: পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত(অব:) সুপ্রদীপ চাকমা বলেছেন, আমি চাই পার্বত্য অঞ্চলের মানুষের কোয়ালিটি এডুকেশন ও লাইভলিহুড ডেভলপমেন্ট। পার্বত্য অঞ্চলের মানুষের বেসিক ফাউন্ডেশন গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেন উপদেষ্টা।
আজ রাঙ্গামাটি সদরের বালুখালি ইউনিয়নের জারুলছড়ি পাড়ার রাঙ্গা বেইজ ক্যাম্পে ঢাকা ইউনিভার্সিটি হিল এলামনাই এসোসিয়েশন ২০২৫ উদযাপন অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এ মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, আগে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমাদের ধর্মীয়, সামাজিক, চ্যারিটির বিষয়গুলো বাড়ি থেকেই শিখতে হয়। এর ফল আমরা দেখতে পাই ৩৬ জুলাই আন্দোলনে। সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের কাজ করতে হবে। উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিই হলো আমাদের চিন্তা, চেতনা ও স্বপ্ন। আমাদের পিছিয়ে থাকলে চলবেনা। আমাদের পাইওনিয়ার হতে হবে।
এলামনাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৫ বছর আগে পড়াশুনা করেছি এই পরিচয়েই রাঙামাটির এলামনাই অনুষ্ঠানে এসেছি। ঢাবি'র অনেকেই এখানে এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, ৩৬ জুলাই আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রী নিহত ও আহত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি হিল এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য অর্থ যোগানোর উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
এ সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কালজয়ী নামক বিশেষ স্মরণিকার ফলক উন্মোচন করেন। পরে উপদেষ্টা ও অতিথিগণ পার্বত্য চট্টগ্রামের স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদার), রাজা দেবাশীষ রায়, চাকমা চিফ, উপদেষ্টা মন্ডলী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, রাজা সাচিং প্রু চৌধুরী, মং রাজা, মং সার্কেল, খাগড়াছড়ি পার্বত্য জেলা, কঙ্কন চাকমা, যুগ্ম সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার রিজাউল করিম, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, শুভাশিস চাকমা, সিনিয়র সহকারী সচিব (পার্বত্য উপদেষ্টার সহকারী একান্ত সচিব), কীর্তি নিশান চাকমা, সদস্য সচিব, ঢাকা ইউনিভার্সিটি হিল এলামনাই এসোসিয়েশন আয়োজক কমিটি, অছ্য কুমার তঞ্চঙ্গা, যুগ্ম সদস্য সচিব, ঢাকা ইউনিভার্সিটি হিল এলামনাই এসোসিয়েশন আয়োজক কমিটি প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ যে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, তা নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে জ্বালানির প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments