মাহমুদুর রহমান (তুরান),ফরিদপুর অফিস : কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন এর সভাপতিত্বে আজ শুক্রবার সকাল ১০ঃ৫০ মিনিটে ফরিদপুর শহরের কাঠপট্রিতে তাদের দলীয় কার্যালয়ের সামনে হতে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপি'র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এমটি আক্তার টুটুল, এবি সিদ্দিকী মিতুল সহ ফরিদপুর মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে তারা মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments