ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের আরাফাত ময়দানে পবিত্র হজ পালিত হচ্ছে আজ। হাজিরা আজ সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করবেন। সন্ধ্যায় রওয়ানা হবেন মুজদালিফায়। সেখানে রাত যাপন করবেন। এবং সেখানে থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করবেন।
বৃহস্পতিবার ( ৫ জুন ) ভােরের সূর্যদয়ের সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিয়েছেন। বুধবার মক্বা থেকে মদিরনার উদ্দেশে হাজীদের যাত্রার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার ( ৪ জুন ) ভোর থেকেই সারাদিন মিনায় তালবিয়া, জিকির, তিলওয়াত ও দোয়ায় মগ্ন থাকবেন হাজিরা।
বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে রওয়ানা দেন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয় পুরো ময়দান। হজযাত্রীরা আরাফাত ময়দানে মসজিদে নামিরা থেকে ড্রদত্ত হজের খুতবা শুনবেন। সেখানে তারা জোহর ও আসর নামাজ আদায় করবেন।
শুক্রবার সৌদিতে পালিত হবে ঈদুল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ , কুরবানি এবং মাথা ন্যাড়া করবেন হাজিরা।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবছর ১৪ লাখ ৭০ হাজারের বেশী হজযাত্রী পবিত্র হজে অংশ নিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments