জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে সিইসি
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে এ তারিখ ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির দেওয়া ভাষনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।
একই দিন গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন।
তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন। যাচাই ও বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ ২০ জানুয়ারি। প্রার্থীরা আপিল করতে পারবে ১১ জানুয়ারি। এবং প্রার্থী নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি। এবং একই দিন প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। ২১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার-প্রচারণা চলবে।
ভাষণে সিইসি আশা করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে। দেশ-বিদেশে এর গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হবে। জনগণের স্বতঃস্ফর্ত অংশগ্রহণে গণতন্ত্র আরও সুসংহত হবে।
তফসিল ঘোষণা লক্ষ্যে গতকার বুধবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সঙ্গে বঙ্গভবনে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন সাক্ষাৎ করেছেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নিতে বলেছে রাষ্ট্রপতি।
তারআগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করনে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
গত রবিবর (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন কমিশন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments