ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪১ জন হাসপাতালে ভর্তি

প্রকাশ : 03 Jun 2023
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪১ জন হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎস্বাধীন রয়েছে।
রাজধানী ঢাকায় ১২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও কোন মৃত্যু নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২ হাজার ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ৮৬৯ জন।

সম্পর্কিত খবর

;