স্টাফ রিপোর্টার: হেড অ্যান্ড নেক ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউসহ দেশজুড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে নানা সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ ২০২৬’ (২১-২৭ জুলাই) পালন করা হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক র্যালি, বৈজ্ঞানিক সেমিনার, আলোচনা সভা ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল হেড অ্যান্ড নেক ক্যান্সারের প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
*বিএমইউতে র্যালি ও আলোচনা সভা*
‘এক বিশ্ব, হেড-নেক ক্যান্সারের বিরুদ্ধে এক কণ্ঠ’ প্রতিপাদ্য নিয়ে বিএমইউর অটোল্যারিঙ্গোলজি-হেড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ তারিখে বিএমইউর বি-ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে র্যালির শুভ উদ্বোধন করেন বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি হেড অ্যান্ড নেক ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
র্যালি শেষে সি-ব্লকে উক্ত বিভাগের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিএমইউর অটোল্যারিঙ্গোলজি-হেড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন-
অটোল্যারিঙ্গোলজি-হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. আলম চৌধুরী, অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, নিনমাসের পরিচালক ও নিউক্লিয়ার মেডিসিন ও থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী, বিএমইউর অটোল্যারিঙ্গোলজি-হেড নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক ডা. শেখ হাসানুর রহমান, অধ্যাপক ডা. কাজী শামীমুচ্ছালামসহ বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টবৃন্দ।
আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকগণ হেড অ্যান্ড নেক ক্যান্সারের ব্যাপকতা, প্রতিরোধ কৌশল এবং চিকিৎসা ব্যবস্থাপনায় অগ্রগতি বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
*জনসচেতনতায় ব্যাপক প্রচারণা*
বিএমইউর অটোল্যারিঙ্গোলজি-হেড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস সাত্তার জানান, হেড অ্যান্ড নেক ক্যান্সারের ব্যাপকতা হ্রাস এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকাগুলোতে মন্তব্যধর্মী লেখা ও ফিচার নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া টেলিভিশনে সাক্ষাৎকার ও প্যানেল আলোচনা সম্প্রচার করা হয়, যেখানে বিশেষজ্ঞরা জনগণকে রোগটির প্রাথমিক সতর্কতামূলক লক্ষণ শনাক্ত এবং সময়মতো চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন।
রোগী, তাদের স্বজন, কমিউনিটির সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে শিক্ষামূলক লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বার্তা ও শিক্ষামূলক উপকরণ প্রচার করা হয়, যার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এসব বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। দেশব্যাপী বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করা হয়।
সম্মিলিতভাবে এসব কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে উৎসাহ প্রদান এবং হেড অ্যান্ড নেক ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামজনিত কারণে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ৪ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত ছিলেন। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ...
ডেস্ক রিপোর্ট: দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন স ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৮ জুলাই সকাল ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৩ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
সব মন্তব্য
No Comments