মো. ইকবাল হোসেন, খুলনা: কয়রায় বেশি দামে সার বিক্রি করায় ২ সার ব্যবসায়ীকে (ডিলার) জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করা হয়।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে দীর্ঘদিন যাবত অনিয়ম ও অব্যবস্থাপনায় সার বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা দীর্ঘদিন সিন্ডিকেট করে প্রশাসনকে তোয়াক্কা না করে বহল তবিয়তে কৃষকের কাছ থেকে বেশি দামে সার ও কীটনাশক বিক্রিয় করে আসছিলো। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে। যার ফলে আজ অভিযানে যান উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস। সেই অভিযানে ভোক্তা পর্যায়ে সারের দাম বেশি রাখায় উপজেলার সদর ইউনিয়নের সততা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর গোলাম রসুলকে ৫ হাজার টাকা জরিমানা ও মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজারের তৌফিক এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোদাস্সেদ হোসেন রাজাকে ৫ হাজার ৬শ` টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস বলেন, চলমান আমন মৌসুমে কৃষকেরা যাহাতে ন্যায্য মূল্যে সার ক্রয় করে জমিতে অধিক ফসল উৎপাদন করতে পারে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যাতে কেউ কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বেশি না নিতে পারে, সে বিষয়ে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments