আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামি সহযোগীতা সংস্থার (ওআইসি) যৌথ জরুরি শীর্ষ সম্মেলনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবচনার আহবান জানানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় ৬০টি দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
গত ৯ সেপ্টেম্বর দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধ বিরতি নিয়ে হামাস নেতাদের বৈঠক চলাকালে ইসরায়েল বিমান ও ড্রোন হামলা চালায়। হামলায় অন্ত ছয় জন নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
কাতারের আমির শেখ তামিম হামাদ আল-থানি বলেন, আলোচনার টেবিলে বসা প্রতিনিধিদের উপর হামলা ইসরায়েলের শান্তি প্রক্রিয়া নসাৎ করার প্রচেষ্টা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান ইসরায়েলকে '[সন্ত্রাসী মানসিকতার রাষ্ট্র' অ্যাখ্যা দেন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং শান্তির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
বৈঠকে থেকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহবান জানানো হয়।
বৈঠকে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার বিষয়ে একসঙ্গে উদ্যােগের প্রস্তাব করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments