স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় গতকয়েক দিন ধরে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থানে পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনায় উদ্বেগ বেড়েছে নগরবাসীর মধ্যে। চাপা আতঙ্কে রাজধানী অনেকটা ফাঁকা হয়েছে। নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিকের চেয়ে অনেক কম। কর্মজীবি মানুষ ভোরে ছুটেছেন নিজ কর্মস্থলে । এ অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের আজ ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানায় থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানাগেছে, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন রুটে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন কর হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে চেকপোস্ট ও মোবাইল টহলের সংখ্যা।
ডিএমপির কমিষনার এক ব্রিফিংয়ে জানান, যে কোন ধরনের নাশকতা বা বিশৃঙাখলা সৃষ্টির চেষ্টা কঠোরভারে দমন কর হবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে , ককটেল ও পেট্টোল বোমা হামলার সাম্প্রতিক ঘটনাগুরোর সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলেছেন, এই হামলাগুরো পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় এরই মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক অভিভাবক সন্ত্রানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও ভোটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবার সংসদে সরাস ...
স্টাফ রিপোর্টার: শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। সংস্থাটি ‘ক্ষমতায়ন, উদ্ভা ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
সব মন্তব্য
No Comments