ডেস্ক রিপোর্ট: উত্তরায় আজ দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ড.কামাল হোসেন।
আজ এক বিবৃতিতে ড.কামাল হোসেন বিমান বিধ্বস্ত হয়ে আহতদের দ্রুত উদ্ধার ও তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে ড.কামাল হোসেন প্রশিক্ষন বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে নিরাপদ জোনে প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা এবং দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
সব মন্তব্য
No Comments