মোংলা থেকে মোঃ নূর আলমঃ রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মূলকথা সংখ্যা গরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমূখী রাজনীতি। তাই রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দূর্বৃত্তায়িত রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমূখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ’সুজন’ বাইশ বছর ধরে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১২ নভেম্বর মঙ্গলবার সকালে মোংলাপোর্ট পৌরসভা চত্বরে সুজন-সুশাসনের জন্য নাগরিক’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ’সুজন’ মোংলা আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।
মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন ’সুজন’ মোংলার সাধারণ সম্পাদক মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। মানববন্ধন ্ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, ’সুজন’ নেতা নাজমুল হক, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ’সুজন’ সংগঠক সুনীতি রায়, মাহারুফ বিল্লাহ, ইয়ুথ লিডার হাছিব সরদার, শাহিন খলিফা, আরাফাত আমীন দূর্জয়, ডলার মোল্লা প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। এখন অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাস্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পন। সভাপতির বক্তব্যে সুজন সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন জনআকাংখা অনুযায়ি দেশ এখন সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে, নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রনয়ণ করতে হবে। নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুণঃপ্রবর্তনের আহ্বান জানাই। জনপ্রশাসন, পুলিশ, দুদকের মতো প্রতিষ্ঠান কোন দলের কাছে নয়, রাস্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। গণমাধ্যম যাতে ভীতিমূক্ত পরিবেশে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকারের কর্মকান্ডে সংসদ সদস্যের হস্তক্ষেপ নিষিদ্ধ করতে হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments