চট্টগ্রাম অফিস: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার, ২০ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত, শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা। বিভিন্ন প্রতিবেদনে রুবেলের বয়স ২৮ বছর, কাশিফার বয়স ২০ বছর এবং সাহিলের বয়স ৩ বছর বলে উল্লেখ করা হয়েছে।
আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া, কাশিফার স্বামী সাকিল এবং তাদের এক শিশু সন্তান। আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের স্বজনরা জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় রেল আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হতে চেষ্টা করেন। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ওসি মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :মবরিশালে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর থানায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে বাসা থেকে নিয়ে যাওয়ার ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচানিতে আয়োজিত ২১তম পাঁচানি গাদন টুর্নামেন্ট-২০২৬ এর খেলাকে কেন্দ্র করে দর্শক ও স্থানীয়দের সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের সংঘর্ষ ও মারামার ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী থেকে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে বাবুগঞ্জ উপজেল ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি বিশেষায়িত লরি কঠ ...
সব মন্তব্য
No Comments