কুষ্টিয়া প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লালনের গানের মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর গান অত্যন্ত উচ্চমাত্রার সংগীত, যার মধ্যে রয়েছে গভীর দার্শনিক, রাজনৈতিক এবং সর্বোপরি মানবিক মূল্যবোধ।
উপদেষ্টা গতকাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কুষ্টিয়ায় কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন একাডেমি প্রাঙ্গণে জাতীয় পর্যায়ে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। যা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি বলেন, সরকার মনে করে, লালনের দর্শন এবং অবদান শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ রাখার নয়। ভবিষ্যতে যে সরকারই আসুক, লালনের সঙ্গে তাদের কোনো বিরোধ থাকবে না। লালন কোনো দলীয় আদর্শের প্রতিনিধিত্ব করেন না, তিনি মানবতার প্রতীক।
তিনি বলেন, বিশ্ব দরবারে অনেক সাধকের নাম আছে, কিন্তু লালন এখনও আন্তর্জাতিকভাবে ততটা পরিচিত নন। তাঁর ভাবধারা, গান ও দর্শন আন্তর্জাতিক সম্প্রদায়ের জানার অধিকার আছে। আমরা চাই, বিশ্বে লালনের নাম, গান ও ভাবনার বিস্তার হোক। তিনি আরো বলেন, আজকের এ অনুষ্ঠান শুধু স্মরণ নয়, লালনের প্রতি রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীদিনে লালনের গান ও দর্শন শুধু দেশেই নয়, বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এসময় তিনি বলেন, লালন সাঁই আমাদের দেশের অন্যতম বড় দার্শনিক ও ভাবুক। তাঁর জীবন দর্শন ও আদর্শ আমাদের আত্মস্থ করা প্রয়োজন। জাতীয় পর্যায়ে লালন তিরোধান দিবস উদযাপিত হচ্ছে, যা অত্যন্ত গৌরবের বিষয়। তিনি আরো বলেন, এ উপলক্ষ্যে আগামীকাল ঢাকায় লালন অনুষ্ঠান আয়োজন করা হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান, আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, বিশিষ্ট কবি, লেখক ও চিন্তক এবং লালন বিশেষজ্ঞ ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুন।
রাজশাহী অফিস: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অন্যতম প্রধান মাপকাঠি হলো জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আর সেই জ্ঞান প্রবাহের সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বাংলা সাহিত্যের অমর স্রষ্টা, পল্লীজীবনের অনন্য কথক কবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের বর্ণাঢ্য প্রকাশন ...
ডেস্ক রিপোর্ট: আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে - রে তুই আল্লাহ ... মাঝি বাইয়া যাও রে ... আমার কাঙ্খের কলসি ... প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে ... আমার বাড়ি যাইও বন্ধু ... অসংখ্য কবিতা ...
সিলেট অফিস: থিয়েটার একটি প্রাচীন শিল্প তবে এটা আধুনিক জীবনের সকল সমস্য-সংকটকে ধারণ করতে সক্ষম। থিয়েটারের ভাষা আন্তর্জাতিক। এটা জাতি-ধর্ম , মানচিত্র ও সময়-নিরপেক্ষভাবে দর্শকের হৃদয়কে ছুঁয়ে যেতে পার ...
সব মন্তব্য
No Comments