ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমী’র আর্টিস্টিক ডিরেক্টর এবং সাংস্কৃতিক উদ্যোক্তা পূজা সেনগুপ্ত।
এই উপলক্ষ্যে আগামী ১৩ নভেম্বর, ২০২৫ থেকে ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ফ্রান্সের নিস শহরে অবস্থান করবেন পূজা সেনগুপ্ত। সেখানে লাবান মুভমেন্ট এনালাইসিস এর উপর উচ্চতর প্রশিক্ষণ নেবেন তিনি। সেই সাথে ফ্রান্সের শিল্পীদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচের উপর সেশন পরিচালনা করবেন এবং জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির সাথে নভেম্বরে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিতব্য ‘২৫ তম কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে’ অংশগ্রহণ করবেন।
পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফী গুলোর মধ্যে ওয়াটারনেস, অনামিকা সাগরকন্যা, নন্দিনী, হোচিমিন, অদম্য, ধরা তরু কাব্য, অরণ্যা, রেজুলিউশন অন্যতম। নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা সেনগুপ্ত একজন গবেষক। বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন তিনি।
২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে, ২০১৮-১৯ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন, ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি এবং রাশিয়ায় Herzen স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তাঁর প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া ও ভারতের একাধিক জার্নালে তাঁর নৃত্য বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী। এর মধ্যে ২০১৪ ব্যাংকক ইফ ফেস্টিভ্যাল, ২০১৭ ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উৎসব, ২০১৭ দিল্লী ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, ২০১৮ চীন সিল্ক রোড এক্সপো- ডুংহুয়াং কনফারেন্স, ২০১৮ রাশিয়া সেন্ট পিটার্সবুর্গ নৃত্য শিক্ষা সম্মেলন, ২০১৮-২২ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জ, ২০১৯ প্যারিসে জাতিসংঘের ইউনেস্কো সদর দপ্তরে পূজা সেনগুপ্ত’র ভাষণ, ২০২২ ম্যানিলাতে আইটিআই ও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট উৎসব, দক্ষিণ কোরিয়ার দেইগু কালারফুল ফেস্টিভ্যাল ২০২২, জাকার্তায় ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল ২০২২ এবং জাভার জনপ্রিয় বান্দুং আর্টস ফেস্টিভ্যাল ২০২২, ২০২৩ কিরাম আর্টস ফেস্টিভ্যালে অংশগ্রহণ উল্লেখযোগ্য। আগস্ট ২০২৫ এ সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজে ভিজিটিং ফেলো হিসেবে যোগদান করেন পূজা সেনগুপ্ত।
কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন; সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে সম্মানজনক উদ্যোক্তা পুরস্কার ‘নুরুল কাদের সম্মাননা’ লাভ করেন; ২০২২ সালে হোচিমিন প্রযোজনা’র জন্য ভিয়েতনামের মহামান্য রাষ্ট্রপতি, পূজা সেনগুপ্তকে “ফ্রেন্ডশীপ মেডেল” প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আগামী ১১ই সেপ্টেম্বর লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় পর্যায়ের উদ্যোগের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
সব মন্তব্য
No Comments