রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৫টি ইট ভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দিনভর পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ইকবাল হোসেনের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইং- এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা সুমি এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ উপস্থিত ছিলেন। ”ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী। অভিযানে এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, র্যাব-৮, বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও বরিশাল ফায়ার সার্ভিস সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনীযুক্ত ৪)টি ও জিগজ্যাগ পদ্ধতির একটি মোট ৫টি ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ২টি ইটভাটা থেকে ৫লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা ভাটাগুলো হলো উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের হায়দার আলীর মেসার্স এবিবি ব্রিকস,মোতাহার আলী মোল্লার মেসার্স নুর ব্রিকস,মো. নুরুল ইসলামের মিহান ব্রিকস ও আল্লাহর দান ব্রিকস,সকিনা বেগমের মেসার্স শিরিণ ব্রিকস। এর মধ্যে ,মো. নুরুল ইসলামের আল্লাহর দান ব্রিকসকে ২ লাখ ও সকিনা বেগমের মেসার্স শিরিণ ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এদিকে অভিযোগ রয়েছে বানারীপাড়া উপজেলার সিহংভাগ ইটভাটা অবৈধভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে। পরিবেশ রক্ষায় সচেতনমহল এ অবৈধ ইটভাটাগুলোতেও অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments